সৌদিতে হুয়াওয়ের ক্লাউড ডেটা সেন্টার চালু
সৌদি আরবের রিয়াদে ক্লাউড ডেটা সেন্টার চালু করেছে চীনের প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে টেকনোলজিস। মূলত মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকাতে নিজেদের অনলাইনে সেবার সম্প্রসারণে এই উদ্যোগ নেয়া হয়।
রিয়াদের এই ডেটা সেন্টার বিশ্বব্যাপী হুয়াওয়ের ৩০তম ডেটা সেন্টার।
হুয়াওয়ে জানিয়েছে, এই ডেটা সেন্টারের মাধ্যমে সৌদি সরকারের বিভিন্ন সেবায় সহায়তা প্রদান করা হবে। এছাড়া এআই অ্যাপ্লিকেশন ও ল্যাঙ্গুয়েজ মডেলের আরবির সমর্থন যুক্ত করা হবে।
এটা শুধু একটি আমাদের একটি ডেটা সেন্টার নয়, বরং সৌদি আরবে যাতে অন্যান্য চীনা কোম্পানি আসতে পারে সেটি একটি সেতুবন্ধন।
গত ফেব্রুয়ারিতে হুয়াওয়ে জানায় যে, আগামী পাঁচ বছরে সৌদি আরবে ৪০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে হুয়াওয়ে।
ডিবিটেক/বিএমটি







